অবশেষে বেতন হল সিভিকদের

অবশেষে বেতন হল সিভিকদের

অবশেষে বেতন হল সিভিক ভলান্টিয়ারদের। শনিবার তাঁরা এক মাসের বেতন পেয়েছেন বলে দাবি করেছেন। যদিও সেপ্টেম্বর মাসের বেতন তাঁরা কবে পাবেন, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। কলকাতা পুলিশের অধীনে কাজ করলেও কলকাতা পুরসভা থেকে বেতন হয়, এমন এক হাজার সিভিকের। সেটাই গত ২ মাস ধরে হচ্ছিল না বলে অভিযোগ। যদিও পুলিশ ও পুরসভার দাবি, দ্রুত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *