আইএফএ শিল্ডের ফাইনালে বাগান
October 5, 20267:02 am

সেই বিশাল কাইথ। টাইব্রেকারে চোখ বন্ধ করে তাঁর উপর ভরসা করা যায়। বার বার ভরসার দাম দেন তিনি। আরও এক বার টাইব্রেকারে মোহনবাগানের নায়ক হয়ে উঠলেন বিশাল। জোড়া পেনাল্টি বাঁচালেন। পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে IFA শিল্ডের ফাইনালে উঠল বাগান। নির্ধারিত ৯০ মিনিট ও পরের অতিরিক্ত ৩০ মিনিটে গোল করতে পারেনি কোনও দল। শুভাশিস খেলার শেষ দিকে একটি গোল করলেও অফসাইডে তা বাতিল হয়। শেষে টাইব্রেকারে হল ফয়সালা।