জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একমঞ্চে রাজ-উদ্ধব! বহু বছর পর মুম্বইয়ের রাজপথে দুই ভাই
October 5, 20267:05 am

দুই দশকের রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে রেখে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একযোগে রাজপথে নামলেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। রবিবার মুম্বইয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে আয়োজিত এক বিশাল মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় শিবসেনা (ইউবিটি) ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র দুই শীর্ষ প্রধানকে।
কোনো দলীয় পতাকা ব্যবহার না করে কেবল জাতীয় পতাকা হাতে নিয়ে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উদ্ধব ও রাজ ঠাকরের পাশাপাশি কংগ্রেস এবং শরদ পওয়ারের এনসিপির একাধিক শীর্ষস্থানীয় নেতা ও সমর্থকরাও পা মেলান। ভোটার তালিকায় কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের দাবি জানান তাঁরা।