১৩ বছরের নাবালিকা ধর্ষণ! কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের অকুস্থলে নিয়ে গেল পুলিশ

১৩ বছরের নাবালিকা ধর্ষণ! কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের অকুস্থলে নিয়ে গেল পুলিশ

দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় তেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণের জঘন্য অভিযোগে পাশের বাড়ির এক মুদি দোকানদারসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ প্রথমে দুজনকে এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও একজনকে পাকড়াও করে। ধৃত তিনজনকেই স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আদালতের নির্দেশ পাওয়ার পর আজ মামলার তদন্তের স্বার্থে এবং অকাট্য প্রমাণ জোগাড় করতে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে সরাসরি অকুস্থলে নিয়ে যায় পুলিশ। নাবালিকাকে ঠিক কোথায় নির্যাতন করা হয়েছিল বা ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা স্পষ্ট করতে এই ‘রিকনস্ট্রাকশন অব ক্রাইম’ বা ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়। নকশালবাড়ি সার্কেলের এসডিপিও সৌমজিৎ রায় জানান, সঠিক তথ্য সংগ্রহের জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি, স্থানীয় বিধায়ক দুর্গা মুর্মু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতিতা পরিবারের পাশে থাকার কথা ঘোষণা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *