ফ্লাইদুবাইয়ের রোমহর্ষক কাণ্ড! মৃত্যুর মুখ থেকে যাত্রীদের বাঁচানো সেই রহস্যময় দুই পাইলট কারা?

ফ্লাইদুবাইয়ের রোমহর্ষক কাণ্ড! মৃত্যুর মুখ থেকে যাত্রীদের বাঁচানো সেই রহস্যময় দুই পাইলট কারা?

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ঘটা রোমহর্ষক ঘটনার নেপথ্যে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিমানটির ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কো-পাইলটের ধস্তাধস্তির জেরে যখন ভয়াবহ বিপর্যয় ঘটার উপক্রম হয়েছিল, তখন যাত্রীদের জীবন বাঁচাতে ত্রাতা হয়ে ওঠেন বিমানে থাকা অন্য দুই পাইলট। যাত্রী হিসেবে ভ্রমণ করা ওই দুই ক্রু সদস্য দ্রুত পরিস্থিতি বুঝে ককপিটে প্রবেশ করেন এবং বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন।

তীব্র লড়াইয়ের পর বিমানটিকে স্থিতিশীল করে সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন তাঁরা। যাত্রীদের মধ্যে প্রাথমিক আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত তাঁদের সাহসিকতাতেই বড় ধরনের বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও সেই দুই ‘রহস্যময়’ পাইলটের পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফ্লাইদুবাই কর্তৃপক্ষ, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *