কোমলের হুমকির মুখে বিস্ফোরক রাখি সাওয়ান্ত, গোবিন্দার পরকীয়ায় তুলকালাম বি টাউন

কোমলের হুমকির মুখে বিস্ফোরক রাখি সাওয়ান্ত, গোবিন্দার পরকীয়ায় তুলকালাম বি টাউন

বলিউড তারকা গোবিন্দা ও মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের গোপন বিয়ের জল্পনা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। গণেশ চতুর্থীতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং কোমলের সিঁথিতে সিঁদুর বিতর্ক বাড়িয়ে তোলে, যার জেরে মুখ খুলেছেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাও। সম্প্রতি এই বিবাদে জড়িয়ে সরাসরি কোমলের বিরুদ্ধে তোপ দাগলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ রাখি সাওয়ান্ত। পাপারাজ্জিদের সামনে রাখি স্পষ্ট জানান, ৪০ বছরের সংসার সামলানো স্ত্রীর প্রতি গোবিন্দার এই আচরণে পুরো দেশ ক্ষুব্ধ। এমনকি গোবিন্দার প্রশ্রয়ের কারণেই কোমল সবাইকে আক্রমণ করার সাহস পাচ্ছেন বলে তিনি দাবি করেন।

কোমলের পাল্টা হুমকির জবাবে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন রাখি সাওয়ান্ত। মারাঠি অভিনেত্রীকে ‘স্বামী চোর’, ‘ঘরভাঙানি’ ও ‘গোল্ড ডিগার’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখি বলেন, “আমি কিন্তু সুনীতা নই, আমার ল্যাজে পা দিও না! তোমাকে শেষ করে দেব।” যে মানুষ ৪০ বছর ধরে পাশে থাকা স্ত্রীর হতে পারল না, সে অন্য কারও হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কোমলকে সীমা না ছাড়িয়ে সম্মানের সঙ্গে সিনেমার কাজ করার পরামর্শ দেন রাখি। বর্তমানে স্ত্রী থাকা সত্ত্বেও কম বয়সি নায়িকার সঙ্গে পরকীয়া ও গোপন বিয়ের জল্পনায় চরম বিপাকে গোবিন্দা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *