রণক্ষেত্র এসআরএফটিআই! উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস

রণক্ষেত্র এসআরএফটিআই! উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস

রবিবার বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। ইনস্টিটিউট চত্বরে এই কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়ায়। পড়ুয়াদের অভিযোগ, মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সংঘর্ষে প্রতিষ্ঠানের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী ও শিক্ষকও আঘাত পান। পূর্ব সতর্কতা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার সম্পূর্ণ দায় নিয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন শিক্ষার্থীরা। এদিন ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে একটি লিখিত চিঠি পাঠানো হয়। চিঠিতে মিছিলকারীদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করা, এবিজিপি ও মিছিলকারীদের নিন্দা করা এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত উপাচার্য ও রেজিস্ট্রারের অপসারণ চেয়েছেন ক্ষুব্ধ পড়ুয়ারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *