ভিডিও কল রিসিভ করতেই নগ্ন মহিলার দৃশ্য! আতঙ্কে ফোন কেটেও খোয়ালেন ৫০ লক্ষ টাকা

ভিডিও কল রিসিভ করতেই নগ্ন মহিলার দৃশ্য! আতঙ্কে ফোন কেটেও খোয়ালেন ৫০ লক্ষ টাকা

হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করতেই স্ক্রিনে ভেসে ওঠে এক নগ্ন মহিলার দৃশ্য। আতঙ্কে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলেও রেহাই মেলেনি আহমেদাবাদের এক যুবকের। সাইবার অপরাধীরা দিল্লি পুলিশ ও ইউটিউব প্রতিনিধি পরিচয়ে ওই তরুণকে গ্রেফতারের হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করে। ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে যুবকের কাছ থেকে দফায় দফায় প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ব্ল্যাকমেলিংয়ের ঘটনায় সর্বস্বান্ত হয়ে শেষ পর্যন্ত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ২৫ বছর বয়সি ওই বেসরকারি সংস্থার কর্মী। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের কাজ। যে ব্যাংক অ্যাকাউন্টগুলিতে টাকা স্থানান্তরিত হয়েছে, সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে আহমেদাবাদ পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *