পুজোয় হকারদের তোলা যাবে না! রাজ্যগুলিকে কড়া নির্দেশ মানবাধিকার কমিশনের
উৎসবের মরশুমেউৎসবের মরশুমে ছোট ব্যবসায়ী, হকার ও স্ট্রিট ভেন্ডরদের মুখে হাসি ফুটাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোর কেনাকাটার এই ব্যস্ত সময়ে হকারদের রুজি-রোটিতে যাতে কোপ না পড়ে, সে বিষয়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ উৎসবের মুখে বিভিন্ন শহরের রাস্তা থেকে হকারদের হঠাৎ তুলে দেওয়া, মালপত্র বাজেয়াপ্ত করা এবং মোটা অঙ্কের জরিমানা করার একাধিক অভিযোগ জমা পড়েছিল মানবাধিকার কমিশনের কাছে। এর পরেই সক্রিয় হয়ে সোমবার একটি গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি জারি করে NHRC।
কমিশনের মূল নির্দেশিকা:
- অকারণ উচ্ছেদ বন্ধ: উৎসবের মরশুমে কোনো হকার বা ছোট ব্যবসায়ীকে অকারণে তুলে দেওয়া যাবে না এবং তাঁদের রোজগারে বাধা সৃষ্টি করা চলবে না।
- বিকল্প জায়গার বাধ্যবাধকতা: সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে বা জরুরি প্রয়োজনে কোনো জায়গা ফাঁকা করতে হলেও, উচ্ছেদ হওয়া হকারদের ব্যবসার জন্য অবিলম্বে বিকল্প জায়গা নির্দিষ্ট করে দিতে হবে।
- মালপত্র বাজেয়াপ্ত নয়: ইচ্ছামতো হকারদের বেচাকেনার মালপত্র জব্দ বা বাজেয়াপ্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।
উল্লেখ্য, গত বছরও উৎসবের মরশুমে হকারদের ওপর একই ধরনের অন্যায় পদক্ষেপের অভিযোগ উঠেছিল এবং কমিশন রাজ্যগুলিকে সতর্ক করেছিল। এবারও উৎসবের দিনগুলিতে সাধারণ হকারদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কড়া বার্তা দিল NHRC।ছোট ব্যবসায়ী, হকার ও স্ট্রিট ভেন্ডরদের মুখে হাসি ফুটাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোর কেনাকাটার এই ব্যস্ত সময়ে হকারদের রুজি-রোটিতে যাতে কোপ না পড়ে, সে বিষয়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ উৎসবের মুখে বিভিন্ন শহরের রাস্তা থেকে হকারদের হঠাৎ তুলে দেওয়া, মালপত্র বাজেয়াপ্ত করা এবং মোটা অঙ্কের জরিমানা করার একাধিক অভিযোগ জমা পড়েছিল মানবাধিকার কমিশনের কাছে। এর পরেই সক্রিয় হয়ে সোমবার একটি গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি জারি করে NHRC।
কমিশনের মূল নির্দেশিকা:
- অকারণ উচ্ছেদ বন্ধ: উৎসবের মরশুমে কোনো হকার বা ছোট ব্যবসায়ীকে অকারণে তুলে দেওয়া যাবে না এবং তাঁদের রোজগারে বাধা সৃষ্টি করা চলবে না।
- বিকল্প জায়গার বাধ্যবাধকতা: সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে বা জরুরি প্রয়োজনে কোনো জায়গা ফাঁকা করতে হলেও, উচ্ছেদ হওয়া হকারদের ব্যবসার জন্য অবিলম্বে বিকল্প জায়গা নির্দিষ্ট করে দিতে হবে।
- মালপত্র বাজেয়াপ্ত নয়: ইচ্ছামতো হকারদের বেচাকেনার মালপত্র জব্দ বা বাজেয়াপ্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।
উল্লেখ্য, গত বছরও উৎসবের মরশুমে হকারদের ওপর একই ধরনের অন্যায় পদক্ষেপের অভিযোগ উঠেছিল এবং কমিশন রাজ্যগুলিকে সতর্ক করেছিল। এবারও উৎসবের দিনগুলিতে সাধারণ হকারদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কড়া বার্তা দিল NHRC।