দিঘায় নাইট বিচ ম্যারাথন

দিঘায় নাইট বিচ ম্যারাথন

সবুজায়নের বার্তা দিতে দিঘায় অনুষ্ঠিত হল ‘রান ফর গ্রিন’ নাইট বিচ ম্যারাথন। খড়গপুর স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ওল্ড দিঘা থেকে দিঘা মোহনা পর্যন্ত ৫ ও ১০ কিলোমিটারের এই দৌড় আয়োজিত হয়। সেচ মন্ত্রী অরূপকুমার দাস এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও পটাশপুরের বিধায়ক তপন মাইতি উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *