৩৪ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও মডেল বুথ! রেজিনগর উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা

৩৪ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও মডেল বুথ! রেজিনগর উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা

আজ, মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৩৪ কো ম্পা নি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী।

রেজিনগর কেন্দ্রে মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে, যার মধ্যে ২৮২টি মূল বুথ এবং ৩৩টি সহায়ক বুথ রয়েছে। পাশাপাশি, মহিলা ভোটারদের অংশ গ্রহণ বাড়াতে ও উৎসাহিত করতে ১৫৮ এবং ১৫৯ নম্বর বুথ দুটিকে সম্পূর্ণ মহিলা পরিচালিত মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *