অন্নপূর্ণা যোজনা নিয়ে তুলকালাম! ‘সিপিএমকে সোজা করে দেব’, প্রকাশ্যেই চড়া সুরে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

অন্নপূর্ণা যোজনা নিয়ে তুলকালাম! ‘সিপিএমকে সোজা করে দেব’, প্রকাশ্যেই চড়া সুরে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

পূর্ব বর্ধমানের ভাতারে ‘সেবা সেতু অভিযান’ কর্মসূচির সমাপনী দিনে চরম রাজনৈতিক উত্তাপ ছড়াল। অন্নপূর্ণা যোজনা নিয়ে সিপিএম বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ তুলে ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা সরাসরি আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, ৯০ শতাংশ মহিলা এই প্রকল্পের সুবিধা পেলেও বাকি ১০ শতাংশকে নিয়ে সিপিএম অসন্তোষ তৈরির চেষ্টা করছে। এর পরেই সংবাদমাধ্যমের সামনে বিজেপি বিধায়ক চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করলে সিপিএমকে সোজা করে দেওয়ার পূর্ণ ক্ষমতা তাঁর রয়েছে।

ভাতার ব্লকে তিন দিন ধরে চলা এই বিডিও অফিস শিবির পরিদর্শনের সময় বিধায়ক জানান, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এলাকার হাজার হাজার মানুষ আয়ুস্মান ও আবাস যোজনার সুবিধা পাচ্ছেন। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলেই বাকি উপভোক্তারা টাকা পেয়ে যাবেন। তবে বিধায়কের এই আক্রমণকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ জেলা সিপিএম নেতৃত্ব। সিপিএম জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে পাল্টা তোপ দেগে বলেন, বিজেপির এই হুমকি তাদের আন্দোলনকে আরও অনুপ্রাণিত করবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *