নাগরিকদের নাম ছাঁটাই হলে উদ্দেশ্য কী? এসআইআর ইস্যুতে বম্বে হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন!

নাগরিকদের নাম ছাঁটাই হলে উদ্দেশ্য কী? এসআইআর ইস্যুতে বম্বে হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন!

ভোটার তালিকায় নাম থাকা যোগ্য ভারতীয়দের অধিকার, তা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল দায়িত্ব। সোমবার বম্বে হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে শুনানির সময় কমিশনকে তাদের এই সাংবিধানিক দায়িত্ব কঠোরভাবে মনে করিয়ে দেয়। বিচারপতি বাল্মিকি মেনেজেস ও বিচারপতি অমিত জামসান্দেকারের বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলে, এই প্রক্রিয়ার মাধ্যমে যদি নাগরিকদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এই বিশাল কর্মযজ্ঞের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। এছাড়া, পুরনো ভোটার তালিকা বাতিল করে কেবল খসড়া তালিকাকে প্রাধান্য দেওয়ার কমিশনের সিদ্ধান্ত নিয়েও আদালত উদ্বেগ প্রকাশ করে।

একই ইস্যুতে ইতিমধ্যেই শীর্ষ আদালতেও আইনি লড়াই শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ অন্য কমিশনারদের কাছে জবাব তলব করে নোটিস পাঠিয়েছে। নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তের স্বচ্ছতা এবং ৬ নম্বর ফর্মে পরিবর্তনের বিষয়টি ক্ষতিয়ে দেখা হলেও, সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনারকে সাসপেন্ড করার আর্জি স্পষ্ট খারিজ করেছে সর্বোচ্চ আদালত। বম্বে হাই কোর্ট বিষয়টির সংবেদনশীলতা মেনে নিয়ে কোনও চূড়ান্ত নির্দেশ না দিলেও, ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ পড়ার ঘটনা যে কমিশনের ভূমিকার উপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে, তা তাদের পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *