ফ্লাই দুবাইয়ে ভয়াবহ বিপদ! মাথায় এমন চোট স্মিতের, খুলির হাড় ঢুকে গেল মস্তিষ্কে

ফ্লাই দুবাইয়ে ভয়াবহ বিপদ! মাথায় এমন চোট স্মিতের, খুলির হাড় ঢুকে গেল মস্তিষ্কে

৯/১১-এর মতো ভয়াবহ দুর্ঘটনা প্রতিহত করার নেপথ্যে থাকা ফ্লাই দুবাই উড়ানের ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের ওপর ককপিটে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ৩৯ বছরের এই পাইলট। হামলার তীব্রতায় তাঁর মাথার খুলির একাংশ ভেঙে বিপজ্জনকভাবে মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়েছিল। পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় সৌদিতে অবতরণের পর তড়িঘড়ি তাঁর মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকরা মাথার খুলি সফলভাবে পুনর্গঠন করেন।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মিত। তাঁর হাত, পা, বুক ও পেটে আঘাত থাকলেও তাঁর শরীর ইতিবাচক সাড়া দিচ্ছে এবং পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অসীম সাহসিকতার প্রশংসা করে টেলিফোনে কথা বলেছেন ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিমান চালনার সময় চরম বিপদেও হনুমান চালিসা পাঠ করে মানসিক শক্তি বজায় রাখার কথা জানান বীর এই পাইলট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *