‘সাংসদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার নির্দিষ্ট নির্দেশিকা কী?’ মহুয়া মৈত্রর মামলায় রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
October 8, 20266:50 am

সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য নির্দিষ্ট কোনো প্রোটোকল বা নির্দেশিকা রয়েছে কি না, তা নিয়ে রাজ্য সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা তলব করল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার শুনানিতে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই প্রশ্ন তোলে।
তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে চলা এই মামলার শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ে বিশদ তথ্য জানাতে হবে। আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।