অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরত্তপূর্ণ এই খবরটা জেনে নিন

অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরত্তপূর্ণ এই খবরটা জেনে নিন

গত মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকে থাকলেও, অক্টোবরেও একইভাবে টাকা পাওয়া নিশ্চিত নয় বলে সাফ জানিয়ে দিল প্রশাসন। বর্তমানে এই যোজনার উপভোক্তাদের তালিকা কঠোর যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় আগেই এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, যাচাই পর্বে কেউ অযোগ্য বলে প্রমাণিত হলে তাঁর পরবর্তী কিস্তি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ফলে তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত উপভোক্তাদের একাংশের পরবর্তী আর্থিক সহায়তা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *