১০ বিধায়কের ভবিষ্যৎ নির্ধারণে আজ বিধানসভায় স্পিকারের শুনানি, উপস্থিত থাকবেন ঋতব্রত ও শোভনদেব শিবির
October 8, 20267:12 am

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ১০ জন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়ে আজ, বৃহস্পতিবার দুপুর ৩টেয় শুনানি ডেকেছেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এই গুরুত্বপূর্ণ শুনানিতে ঋতব্রত শিবিরের একাধিক বিধায়ক এবং তাঁদের আইনি প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, মমতা তৃণমূলের তরফে এই মামলার অভিযোগকারী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও শুনানিতে উপস্থিত থেকে দলের বক্তব্য পেশ করার চেষ্টা করবেন বলে খবর।শীর্ষ আদালতের নির্দেশানুযায়ী স্পিকার এই বিরোধের প্রেক্ষাপটে কী রায় বা সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন সমস্ত মহলের নজর নিবদ্ধ রয়েছে।