শতবর্ষের প্রস্তুতি ও সাংগঠনিক বৈঠক! আজ রাজ্য সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত
October 8, 20267:10 am

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দী বর্ষের প্রস্তুতি এবং সংগঠনের জনসংযোগ ও পরিকাঠামো পর্যালোচনা করতে আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তাঁর সঙ্গে সঙ্ঘের সাধারণ সম্পাদক (সর কার্যবাহ) দত্তাত্রেয় হোসবোলেও রাজ্যে আসছেন।
পূর্ব বর্ধমানের উল্লাসে অবস্থিত সঙ্ঘের কার্যালয়ে এ রাজ্যের সাংগঠনিক প্রান্তগুলির পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। মূলত সংগঠনের অভ্যন্তরীণ বিষয়াদি, ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ এবং আগামীদিনের সাংগঠনিক রূপরেখা নিয়েই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বলে সঙ্ঘ সূত্রে খবর।