অপেক্ষার অবসান ঘটিয়ে এ বছরের শেষেই সিনেমা হলে ফিরছেন সালমান খান?

অপেক্ষার অবসান ঘটিয়ে এ বছরের শেষেই সিনেমা হলে ফিরছেন সালমান খান?

সালমান খানের বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি’ চলতি বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমুহূর্তে স্থগিত হয়ে যায়। ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের স্পর্শকাতরতার কারণে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে বেশ কিছু দৃশ্য বাদ দিয়ে প্রায় ৪০ শতাংশ নতুন করে শুটিং করতে হয়েছে পরিচালক অপূর্ব লাখিয়াকে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমাটি ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেলেও প্রেক্ষাগৃহে আসার আগে ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর চূড়ান্ত ছাড়পত্র পাওয়া এখনও বাকি রয়ে গেছে।

বর্তমানে সুরকার রবি বাসরুর স্টুডিওতে ছবির আবহসঙ্গীতের কাজ দ্রুত গতিতে চলছে। এটি শেষ হলে তবেই ‘ফাইনাল কাট’ সেন্সর বোর্ডের কাছে পেশ করা হবে। বোর্ডের সবুজ সংকেত মিললেই বছরের শেষদিকেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। তবে ঠিক একই সময়ে শাহরুখ খানের ‘কিং’ মুক্তির কথা থাকায় বক্স অফিসে দুই সুপারস্টারের মুখোমুখি লড়াইয়ের বড় ঝুঁকি থাকবে কি না, তা নিয়ে বিনোদন জগতে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *