কলকাতার মুকুটে নতুন পালক! ৪৩০০ কোটি টাকার শিল্পপার্ক কিনল কানাডার বহুজাতিক সংস্থা

কলকাতার মুকুটে নতুন পালক! ৪৩০০ কোটি টাকার শিল্পপার্ক কিনল কানাডার বহুজাতিক সংস্থা

দেশের শিল্প ও লজিস্টিক পরিকাঠামোয় বড় ধরণের বিনিয়োগ করতে চলেছে কানাডার বহুজাতিক ইনভেস্টমেন্ট ফার্ম ব্রুকফিল্ড। ইএসআর গ্রুপের থেকে মুম্বই, পুণে, দিল্লি-এনসিআর, চেন্নাই এবং কলকাতাসহ ভারতের একাধিক শহরে মোট আটটি ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক কিনেছে এই সংস্থা। সম্পদ অধিগ্রহণ ও আধুনিক পরিকাঠামো তৈরির জন্য মোট ৪,৩০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও কলকাতা বা অন্যান্য শহরের ঠিক কোথায় এই পার্কগুলি গড়ে উঠবে কিংবা কোথায় কত অর্থ বরাদ্দ করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

এই বিনিয়োগ প্রসঙ্গে ব্রুকফিল্ডের শীর্ষ কর্মকর্তা অঙ্কুর গুপ্তা জানিয়েছেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা ও সাপ্লাই চেনের সঙ্গে খাপ খাইয়েই এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে দেশের লজিস্টিক ক্ষেত্র আরও শক্তিশালী হবে এবং বিশ্ববাজারে তা প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পাশাপাশি, কলকাতার ডক সিস্টেমের উপর চাপ কমাতে হুগলির বলাগড় মিনি বন্দর প্রকল্পেও পরিবেশগত ছাড়পত্র মেলার পর কাজ দ্রুত এগোচ্ছে, যা রাজ্যের বাণিজ্য পরিকাঠামোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *