পুজোর মুখে বিরাট সুখবর! কোন রুটে বাড়ছে রাতের লোকাল ও এসি ট্রেন?

পুজোর মুখে বিরাট সুখবর! কোন রুটে বাড়ছে রাতের লোকাল ও এসি ট্রেন?

পুজোর মুখে যাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল পূর্ব রেল। আগামী ১২ অক্টোবর থেকে একাধিক রুটে ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুধু উৎসবের মরশুমেই নয়, সারা বছরের কথা মাথায় রেখেই পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে। দীর্ঘদিন ধরে সীমিত পরিষেবা থাকা শান্তিপুর-কৃষ্ণনগর সিঙ্গল লাইন সেকশনে আরও একটি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে শিয়ালদহ-বজবজ এবং শিয়ালদহ-বর্ধমান রুটেও রাতের শেষ লোকাল ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে বজবজের উদ্দেশ্যে এবং ফিরতি পথে রাত ১১টা ৫৪ মিনিটে বজবজ থেকে শিয়ালদহের রাতের ট্রেন ছাড়বে। অন্যদিকে, কৃষ্ণনগরগামী একটি এসি লোকালের রুটেও পরিবর্তন এনে বদকুল্লা স্টেশনে নতুন স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুমাস পরীক্ষামূলক ভাবে এই সমস্ত পরিষেবাগুলি চালু থাকবে এবং যাত্রীদের সংখ্যা ও চাহিদার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *