পুজোয় রাতভর ছুটবে মেট্রো! ৬ মিনিট অন্তর ট্রেন, তবে কোন লাইনে পরিষেবা বন্ধ?

পুজোয় রাতভর ছুটবে মেট্রো! ৬ মিনিট অন্তর ট্রেন, তবে কোন লাইনে পরিষেবা বন্ধ?

দুর্গাপুজোয় নাইট রাইডার্সদের জন্য এবার বিশাল স্বস্তির খবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধার্থে ব্লু ও গ্রিন লাইনে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর স্পেশাল ট্রেন পরিষেবা চালানো হবে। ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে এবং গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। ব্যস্ত সময়ে ব্লু লাইনে ৬ মিনিট ও গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর মিলবে ট্রেন। এ ছাড়া পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। দশমীতেও থাকছে বিশেষ সূচি। ইয়েলো ও পার্পল লাইনেও পুজোর দিনগুলিতে মিলবে বিশেষ মেট্রো।

তবে পুজোয় শহর ঘুরে দেখার পরিকল্পনা করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা জরুরি। পঞ্চমী ও ষষ্ঠীতে রুবি পর্যন্ত পরিষেবা সচল থাকলেও, দুই সপ্তমী থেকে দশমী পর্যন্ত টানা পাঁচ দিন অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ব্লু লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে ২৮৪টি এবং দশমীতে ১৪০টি ট্রেন চালানো হবে। অন্যদিকে গ্রিন লাইনে পঞ্চমী-ষষ্ঠীতে ২৪০টি এবং দশমীতে ৭৪টি ট্রেন চলাচল করবে। এবার থেকে পুজোয় নাইট হপিং নিয়ে আর কোনো চিন্তাই রইল না শহরবাসীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *