৫০০ টাকা বাড়তেই উপচে পড়া ভিড়! সেবা সেতু শিবিরে নজির গড়ল বার্ধক্য ভাতার আবেদন

৫০০ টাকা বাড়তেই উপচে পড়া ভিড়! সেবা সেতু শিবিরে নজির গড়ল বার্ধক্য ভাতার আবেদন

রাজ্য সরকারের তিন দিনের বিশেষ ‘সেবা সেতু অভিযান’ জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সাড়া মিলল। অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় নদীয়া জেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র তিন দিনে জেলার ১৮৩টি শিবিরে আড়াই লক্ষের কাছাকাছি মানুষ উপস্থিত হন এবং সবমিলিয়ে প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে। যার মধ্যে সিংহভাগ আবেদনই জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য।

সম্প্রতি রাজ্য সরকার বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করায় এই প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নদীয়ায় এই একক প্রকল্পের জন্য রেকর্ড ১ লক্ষ ৫৪ হাজার ৬০৮টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি, বাংলা সহায়তা কেন্দ্র, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য বিমা যোজনা সহ কৃষি, শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ব্যবসার মতো একাধিক সামাজিক সুরক্ষা ক্ষেত্রেও ব্যাপক সাড়া মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *