‘আবাসের টাকা হিন্দু-মুসলিম বেছে দিইনি!’ মালদহে দাঁড়িয়ে বড় ঘোষণা ও জেলের হুঁশিয়ারি শুভেন্দুর

‘আবাসের টাকা হিন্দু-মুসলিম বেছে দিইনি!’ মালদহে দাঁড়িয়ে বড় ঘোষণা ও জেলের হুঁশিয়ারি শুভেন্দুর

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অপপ্রচার উড়িয়ে দিয়ে স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মালদহের ভূতনিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে ২৪২ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণার পাশাপাশি তিনি জানান, আবাস যোজনার ক্ষেত্রে কোনও হিন্দু-মুসলিম ভেদাভেদ করা হয়নি, যোগ্য প্রাপকদেরই টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা বেআইনি উপায়ে এই প্রকল্পের নাম তুলেছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে এবং জেলেও যেতে হবে। পাশাপাশি, মালদহ জেলাজুড়ে আরও ৩ লক্ষ ১৪ হাজারেরও বেশি নতুন বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ত্রাণ বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে নাবালিকা বিবাহ রোধে জনসাধারণের কাছে জোরালো আর্জি জানান শুভেন্দু। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ১২-১৪ বছরের মেয়েরা মা হয়ে পড়ছে, যা অত্যন্ত ভয়ংকর পরিস্থিতি। সমাজ সংস্কারের আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যে, এই এলাকায় ধর্ম পরিবর্তন বা অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *