ঘরেই তৈরি হতো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও! অনলাইনে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দম্পতি!

ঘরেই তৈরি হতো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও! অনলাইনে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দম্পতি!

আর্থিক অনটন নাকি সহজ উপার্জনের নেশা? নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অনলাইনে বিক্রি করে বিপাকে পড়লেন এক দম্পতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই দম্পতি মোবাইলে নিজেদের গোপন মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করতেন এবং তা বিভিন্ন ওয়েবসাইট ও সমাজমাধ্যমে আপলোড করে টাকা উপার্জন করতেন। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এবং এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে ওই দম্পতিকে চিনতে পেরে স্থানীয় মানুষজন অভিযুক্তদের বাড়ির সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিবেশীরা পুলিশের কড়া পদক্ষেপের দাবি তোলেন। এদিকে খবর পেয়ে দ্রুত গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দম্পতিকে আটক করে। পরবর্তীতে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *