নরেন্দ্র মোদীর ২৫ বছরের প্রশাসনিক সফর, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’র শুভ সূচনা করে বড় বার্তা মুখ্যমন্ত্রীর!

নরেন্দ্র মোদীর ২৫ বছরের প্রশাসনিক সফর, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’র শুভ সূচনা করে বড় বার্তা মুখ্যমন্ত্রীর!

প্রশাসক হিসেবে জনসেবায় টানা ২৫ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সূচনা হওয়া সেই সফর ২০২৬ সালে ২৫ বছরের রজত জয়ন্তীতে পদার্পণ করেছে। এই ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপনে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে ‘সেবা জ্যোতি যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় সব মন্ত্রী ও বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর জনসেবার দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে জানান, প্রধান সেবক হিসেবে নরেন্দ্র মোদীর কাজ তাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প নিয়ে সকলকে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় একযোগে শুরু হওয়া এই উদযাপনের অধীনে পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান শিবির, প্রদর্শনী ও সাইকেল র‍্যালির মতো নানা সামাজিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিশেষ আয়োজন শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্মস্থান গুজরাটের উদ্দেশে রওনা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *