পুজোয় ভোর ৫টা পর্যন্ত ছুটবে মেট্রো! কোন দিন কোন রুটের টাইমটেবিল জানুন

পুজোয় ভোর ৫টা পর্যন্ত ছুটবে মেট্রো! কোন দিন কোন রুটের টাইমটেবিল জানুন

দুর্গাপুজোয় শহরবাসীর যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ মেট্রো পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইনে ইস্ট-ওয়েস্ট মেট্রো ভোর প্রায় ৫টা পর্যন্ত সচল থাকবে। এই তিন দিন প্রান্তিক স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর চারটে নাগাদ। এছাড়া পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং দশমীতে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক নিয়মে মিলবে।

তবে উৎসবের এই মরশুমে যাত্রীদের সুবিধার পাশাপাশি রয়েছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। সপ্তমী থেকে দশমী অর্থাৎ ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অরেঞ্জ লাইনে অর্থাৎ নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। অন্যান্য রুটে যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট নির্দেশিকা মেনে ট্রেন চলাচল করবে। মধ্যরাতে ঠাকুর দেখার আনন্দ আরও বাড়িয়ে তুলতে এবং মাত্রাতিরিক্ত ভিড় এড়াতে কর্তৃপক্ষ এই বিশেষ সময়সূচি কার্যকর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *