দক্ষিণ কলকাতায় তুমুল শোরগোল, ভবানীপুরে বচসার জেরে ভাইকে কুপিয়ে হত্যা করল দাদা!

দক্ষিণ কলকাতায় তুমুল শোরগোল, ভবানীপুরে বচসার জেরে ভাইকে কুপিয়ে হত্যা করল দাদা!

কলকাতার ভবানীপুরে পারিবারিক বিবাদের জেরে দাদাকে নিজের ভাইকেই নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শুক্রবার দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক এলাকার ১৯ ও ২০ নম্বর অস্থায়ী কোয়ার্টারের সামনে ৩২ বছর বয়সী সুরজ হেলার সঙ্গে তাঁর দাদা চন্দন হেলার তীব্র বচসা শুরু হয়। কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে চন্দন হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে ভাই সুরজের গলায় কোপ মারেন বলে অভিযোগ। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সুরজের মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত চন্দন হেলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাই-ই অবিবাহিত ছিলেন এবং নিয়মিত নেশা করতেন। তবে ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী বিবাদ, তা এখনও অস্পষ্ট। ঘটনাস্থল থেকে রক্তমাখা নমুনা, মৃতের পোশাক সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *