নিগমকে এখনও কেন সরানো হলো না? মুখ্যমন্ত্রীর সামনেই স্বাস্থ্যসচিবকে নিয়ে বিস্ফোরক প্রশ্ন নির্যাতিতার মায়ের!

নিগমকে এখনও কেন সরানো হলো না? মুখ্যমন্ত্রীর সামনেই স্বাস্থ্যসচিবকে নিয়ে বিস্ফোরক প্রশ্ন নির্যাতিতার মায়ের!

আরজি কর হাসপাতালের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাঁর সরাসরি অভিযোগ, ঘটনার পর সেমিনার হল সংলগ্ন শৌচাগারটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন খোদ নিগমই। অথচ সরকার পরিবর্তনের পরেও তিনি দিব্যি ওই পদেই বহাল রয়েছেন। স্বাস্থ্য দফতরের এই ভয়ের বাতাবরণ ও দুর্নীতি দূর না হলে বিচার অধরা থাকবে বলেই মন্তব্য করেন তিনি।

নির্যাতিতার মায়ের এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাসপাতালের রক্ষণাবেক্ষণের কাজ মূলত পূর্ত দফতরের অধীনে পড়ে। তবে স্বাস্থ্যসচিব সত্যিই ওই ধরনের নির্দেশ দিয়ে থাকলে তাঁকে দ্রুত বদলি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে ভাঙচুর হওয়া ইমার্জেন্সি বিল্ডিংয়ের সংস্কার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কলকাতা হাইকোর্টের অনুমতির প্রয়োজন রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *