রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লিতে আচমকা পুলিশি হানা! ১৯ জনের সঙ্গে রুক্মিণী-স্বপন আটক, তোলপাড় রাজনীতি

বসিরহাটের মাটিয়া থানার মাটিয়া বাজার সংলগ্ন নিষিদ্ধ পল্লিতে এক অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে বিজেপির দক্ষিণ টাকির মণ্ডল ৩-এর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আচমকা সেখানে হানা দেয় মাটিয়া থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকেই তাঁদের হাতেনাতে ধরা হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই এই নিষিদ্ধ পল্লি বন্ধ করা কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ও চরম অশান্তির ঘটনা ঘটেছিল, যার জেরে এলাকায় আগে থেকেই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছিল।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাঞ্চল্য। বিজেপি নেতা গ্রেপ্তারের বিষয়ে বসিরহাট জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, দল এমন অনৈতিক কার্যকলাপকে কখনোই প্রশ্রয় দেয় না এবং অভিযুক্তের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, কটাক্ষ করে কংগ্রেস নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা রাজ্যে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, তাঁদের নেতাই আজ জুয়ার আসর থেকে ধরা পড়ছেন।