ভারতীয় বংশোদ্ভূতকে নোবেল, আর তাতেই ক্ষুব্ধ ট্রাম্প! আন্তর্জাতিক আদালতের উপর কেন নিষেধাজ্ঞা?

বিশ্বের সর্বোচ্চ শান্তির নোবেল না পাওয়ায় চরম ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তত আটটি যুদ্ধ থামানোর দাবি তুলে নিজেকেই এই পুরষ্কারের প্রধান দাবিদার মনে করেছিলেন তিনি। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য এ বছর এই সম্মান উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত নাভানেথেম নাভি পিল্লাইয়ের হাতে। এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প নোবেল কমিটির রায়কে অত্যন্ত অপমানজনক ও নরওয়ের ভাবমূর্তির জন্য কলঙ্কজনক বলে তোপ দাগেন। এমনকি আন্তর্জাতিক মানচিত্রে নিজের অবদানের কথা বারবার মনে করিয়ে দিয়ে ক্ষোভের বশে নোবেল কমিটির সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর কড়া নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সংস্থাটির বিরুদ্ধে সরাসরি আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানায়, এই আদালত স্বাধীন নয়, বরং প্রতিষ্ঠাতা দেশগুলোর স্বার্থরক্ষায় লিপ্ত। নোবেল না পেয়ে ট্রাম্পের কটাক্ষ, শান্তির জন্য তাঁর কাজকে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, আন্তর্জাতিক বিরোধ মীমাংসার কারণে তাঁর অন্তত আটটি নোবেল পাওয়া উচিত ছিল। এদিকে এমন এক ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়েছে যার নাম তিনি আগে শোনেননি। ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত প্রতিক্রিয়া ও পদক্ষেপ আন্তর্জাতিক রাজনৈতিক ও মানবাধিকার কূটনৈতিক মহলে জোর আলোড়ন সৃষ্টি করেছে।