পঞ্জিকায় কি তবে পুজোর আনন্দ মাটি? মহাষ্টমী পর্যন্ত বৃষ্টির লাল চোখ, জেন নিন আবহাওয়ার আসল আপডেট!

দুর্গাপুজোয় উৎসবের আমেজে বাধ সাধতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বিশেষ বুলেটিন অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং ভিজবে কলকাতাও। মহালয়া থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুজোপ্রেমীদের জন্য স্বস্তির খবর হলো, নবমী থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর থাকবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মহালয়ার দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, পরবর্তীতে পঞ্চমী পর্যন্ত সেখানে বৃষ্টির বিশেষ কোনো পূর্বাভাস নেই। তবে ষষ্ঠী ও সপ্তমীতে উত্তরবঙ্গের কিছু অংশে ফের বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতার আকাশ মহালয়ায় মূলত মেঘলা থাকবে এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দফায় দফায় বৃষ্টির রেশ বজায় থাকলেও নবমী ও দশমীতে পুজোর কদিন দক্ষিণবঙ্গে মোটের উপর শুকনো আবহাওয়া থাকতে পারে।