‘জ্ঞানেশ আপনার মেয়াদ শেষ!’ মহালয়ার সকালেই দিল্লির বুকে বড় আন্দোলনের ডাক আরশোলাদের

‘জ্ঞানেশ আপনার মেয়াদ শেষ!’ মহালয়ার সকালেই দিল্লির বুকে বড় আন্দোলনের ডাক আরশোলাদের

মহালয়ার সকালেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রাজনৈতিক বায়ুমণ্ডল। ‘যন্তর মন্তর ২’ কর্মসূচি শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তীব্র আক্রমণ শানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করে তাঁর পদত্যাগের দাবি তুলেছে সংগঠনটি। মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও জওহরলাল নেহরুর আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দাবি, সাধারণ মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এই আন্দোলন ঘিরে ইতিমধ্যেই দিল্লি জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও উত্তেজনা।

এদিকে আন্দোলন ঠেকাতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র ও দিল্লি পুলিশ। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সিজেপি-র মুখপাত্র সুধীর সাংওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। আইটি আইনের বাধ্যবাধকতার কারণ দেখিয়ে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষোভ প্রকাশ করে মেটা কর্তৃপক্ষ ও কেন্দ্র সরকারকে সরাসরি প্রশ্ন তুলেছে সংগঠনটি। একদিকে প্রশাসনিক কড়াকড়ি এবং অন্যদিকে বিরোধী পক্ষের এই হুঙ্কার ঘিরে জাতীয় রাজধানীতে নতুন করে প্রতিবাদের পারদ চড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *