গ্র্যামির দৌড়ে ঝড় তুলল ধুরন্ধর ২! বিশ্বমঞ্চে বাজবে কি ভারতীয় সঙ্গীতের জয়ডঙ্কা?

গ্র্যামির দৌড়ে ঝড় তুলল ধুরন্ধর ২! বিশ্বমঞ্চে বাজবে কি ভারতীয় সঙ্গীতের জয়ডঙ্কা?

বক্স অফিসে তিন হাজার কোটিরও বেশি টাকার আকাশছোঁয়া ব্যবসায় নতুন রেকর্ড গড়ার পর এবার আন্তর্জাতিক গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে নাম লেখাচ্ছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সিনেদুনিয়ায়। ছবির সম্পূর্ণ অ্যালবামটি ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়ার পাশাপাশি, সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের সুরে তৈরি নয়টি গান আলাদা আলাদা বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ফির সে’ গানটি রয়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।

এছাড়াও, ‘আরি আরি’, ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘যাইয়ে সাজনা’-র মতো জনপ্রিয় ট্র্যাকগুলি এশিয়ান পপ, গ্লোবাল মিউজিক ও পপ ডুও পারফরম্যান্স বিভাগে জায়গা করে নিয়েছে। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলা ৬৯তম গ্র্যামি আসরে এই গানগুলির মনোনয়ন পাওয়ার লড়াই ঘিরে তুঙ্গে রয়েছে উন্মাদনা। তবে বিভিন্ন বিভাগে গান জমা পড়লেও চূড়ান্ত মনোনয়ন বা পুরস্কার নিশ্চিত নয়। তবুও বাহুবলী ও পুষ্পার রেকর্ড ভেঙে দেওয়া এই ফ্র্যাঞ্চাইজি এবার গ্র্যামিতে ইতিহাস গড়তে পারে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *