ক্যাব চালকদের ওপর মারণ হামলা! ডানকুনির পর কলকাতায় জোড়া খুনে রহস্য ভেদ করে গ্যাং গ্রেপ্তার

ক্যাব চালকদের ওপর মারণ হামলা! ডানকুনির পর কলকাতায় জোড়া খুনে রহস্য ভেদ করে গ্যাং গ্রেপ্তার

রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ানো পরপর দুই ক্যাব চালক খুনের রহস্যের ২৪ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। কলকাতা পুলিশ, চন্দননগর কমিশনারেট ও ডানকুনি থানার যৌথ তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। উত্তর শহরতলির ওই গ্যাং যাত্রী সেজে ক্যাব ভাড়া করে রাতের অন্ধকারে চালকদের খুন করত এবং মোবাইল, নগদ ও সোনাদানা লুট করত বলে জানা গিয়েছে। গত ৬ ও ৭ অক্টোবর ডানকুনি ও এন্টালি এলাকা থেকে রামজি কইরি ও ভগবানপ্রসাদ গুপ্তা নামক দুই চালকের মৃতদেহ উদ্ধারের পরই তদন্তে নামে পুলিশ।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশ শেখ আরিয়ান, শেখ মনিরুল ও শেখ সাহাদাত নামের তিন অভিযুক্তকে পাকড়াও করে। ধৃতদের মধ্যে মধ্যমগ্রাম ও সোদপুরের বাসিন্দারা রয়েছে। জেরায় পুলিশ জানতে পেরেছে, লুটপাটে বাধা পেলেই তারা চালকদের পা বেঁধে নির্মমভাবে খুন করত এবং গাড়ি নিয়ে পালিয়ে যেত। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো অপরাধচক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *