পুজোয় শিয়ালদা স্টেশনে বড় বদল জানাল রেল

পুজোয় শিয়ালদা স্টেশনে বড় বদল জানাল রেল

দুর্গাপুজো উপলক্ষে যাত্রীদের বিপুল ভিড় সামলাতে এবং যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। উৎসবের মরসুমে আগামী ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিয়ালদা স্টেশনের পার্কিং ও ডিজিটাল লকার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই কদিন স্টেশন চত্বরে গাড়ি শুধুমাত্র যাত্রী ওঠানো-নামানোর কাজে ব্যবহার করা যাবে। রেলের দাবি, এই পদক্ষেপে স্টেশনের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ সুবিধা হবে এবং সাধারণ যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ওয়ার রুম চালু করার পাশাপাশি ডিভিশনকে এগারোটি নোডাল পয়েন্টে ভাগ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সহায়তার জন্য ৯১৪৭৯০৬৭৭৮ নম্বরে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত ভিড় সামলাতে টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন সচল রাখার পাশাপাশি চিকিৎসা সহায়তা বুথ, অ্যাম্বুল্যান্স এবং নিরাপত্তা রক্ষী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *