চিংড়িঘাটার জট কাটিয়ে অবশেষে আইটি সেন্টার পর্যন্ত ছুটল মেট্রো, কবে থেকে মিলবে যাত্রী পরিষেবা

চিংড়িঘাটার জট কাটিয়ে অবশেষে আইটি সেন্টার পর্যন্ত ছুটল মেট্রো, কবে থেকে মিলবে যাত্রী পরিষেবা

কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর অরেঞ্জ লাইনে এবার যাত্রাপথ আরও প্রশস্ত হওয়ার পথে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চিংড়িঘাটার জট কাটিয়ে শনিবার মহালয়ার দিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে রেক চালাল রেল বিকাশ নিগম লিমিটেড। মেট্রো সূত্রে খবর, প্রথম দফার এই ট্রায়াল রান সম্পূর্ণ সফল হয়েছে এবং শীঘ্রই সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা শুরু হবে।

গত বছরের আগস্ট মাসে এই মেট্রোপথ বেলেঘাটা পর্যন্ত চালু হলেও চিংড়িঘাটা মোড়ে নির্মাণকাজের জটিলতার কারণে বাকি অংশের অগ্রগতি আটকে ছিল। তবে সমস্ত আইনি ও প্রশাসনিক জট কাটিয়ে অবশেষে কাজের গতি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত পরীক্ষামূলক প্রক্রিয়া সফলভাবে শেষ হলেই এই গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত বাণিজ্যিক পরিষেবা চালু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *