রণবীরের গ্যারেজে নতুন চমক! মুম্বইয়ের রাস্তায় কোন বহুমূল্য বাহন নিয়ে ঝড় তুললেন অভিনেতা?

রণবীরের গ্যারেজে নতুন চমক! মুম্বইয়ের রাস্তায় কোন বহুমূল্য বাহন নিয়ে ঝড় তুললেন অভিনেতা?

বলিউডে ‘ধুরন্ধর’ সিনেমার অভাবনীয় সাফল্যের পাশাপাশি সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়ে ব্যক্তিগত জীবনেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন রণবীর সিং। কেরিয়ারের এই সোনালী সময়ে ফের শিরোনামে উঠে এলেন এই তারকা অভিনেতা। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় নিজের নতুন ও অত্যন্ত দামি বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়ে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়া সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে কালো স্যুট পরে বিএমডব্লিউ-এর একটি অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ির চালকের আসনে দেখা গেছে তাঁকে।

জানা গেছে, সম্প্রতি বিএমডব্লিউ ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হওয়ার পর এবার প্রতিষ্ঠানটির অন্যতম সাম্প্রতিক ও আকর্ষক সংস্করণ বিএমডব্লিউ আই৭ ইলেকট্রিক সিডান নিজের সংগ্রহে যুক্ত করেছেন রণবীর। জিএমসি হামার ইভি’র পর এটি তাঁর গ্যারেজে থাকা দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। স্পেসিফিকেশনের ওপর নির্ভর করে এই গাড়িটির বাজারদর দুই কোটিরও বেশি টাকা। প্রসঙ্গত, গাড়ি নিয়ে অভিনেতার শৌখিনতার কথা কারোরই অজানা নয়। তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহে ইতিমধ্যে ল্যাম্বরগিনি উরুস, মার্সিডিজ-মেব্যাক জিএলএস ৬০০, রেঞ্জ রোভার এবং অ্যাস্টন মার্টিন র‍্যাপিড এস-এর মতো একাধিক মহার্ঘ বাহন রয়েছে।

View this post on Instagram

A post shared by Clinton Pereira (@clintonpereiraofficial)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *