আমাকে মারতে পারবেন না গুলিও করতে পারবেন না! রজনীকান্তের জেলার ২ ছবির আগে কোন শর্ত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী

আমাকে মারতে পারবেন না গুলিও করতে পারবেন না! রজনীকান্তের জেলার ২ ছবির আগে কোন শর্ত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এর মাধ্যমে দীর্ঘদিন পর তামিল সিনেমায় ফিরছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলার ছবিতে রজনীকান্ত ও মিঠুনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মোহনলালকেও। তবে এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে মিঠুন একটি অভিনব শর্ত রেখেছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন খোদ রজনীকান্ত।

অভিনেতা জানান, ছবির প্রস্তাব পাওয়ার পর মিঠুন জানতে চান তাঁর চরিত্রটি খলনায়কের কি না এবং তাঁকে রজনীকান্তের হাতে মার খেতে হবে কি না। পরবর্তীতে এক অনুষ্ঠানে দেখা হলে মিঠুন স্পষ্ট জানান, তিনি কাজ করতে রাজি আছেন তবে রজনীকান্ত তাঁকে মারতে বা গুলি করতে পারবেন না। মূলত মজার ছলেই এই শর্ত দিয়েছিলেন মিঠুন, যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে সিনে মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *