নিউ ইয়র্ক বিমানবন্দরে জনরোষের মুখে ড. ইউনূস! হুইলচেয়ারে বসেই পড়লেন চরম উত্তেজনার মাঝে

আমেরিকার নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র জনরোষ ও বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। নিজেদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া বিক্ষোভকারীদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘জঙ্গি’ ও ‘খুনি’ বলে স্লোগান দেন এবং দেশটিতে তাঁর আগমন নিয়ে প্রশ্ন তোলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিও অনুযায়ী, বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্র ধ্বংসের পেছনে তাঁর ভূমিকা রয়েছে। দোহা থেকে নিউ ইয়র্কে পৌঁছানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই অনভিপ্রেত ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে বেশ কিছুক্ষণ চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।