রাজভবনের ৬ গেটে বড় ধামাকা, নাম শুনলে গর্বে বুক ভরবে বাঙালিদের!

রাজভবনের ৬ গেটে বড় ধামাকা, নাম শুনলে গর্বে বুক ভরবে বাঙালিদের!

বাংলায় নামবদলের ধারায় এবার এক ঐতিহাসিক পরিবর্তন এল কলকাতার লোকভবনে (প্রাক্তন রাজভবন)। সাধারণ মানুষের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রশাসনিক গেট—লোকভবনের ছয়টি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারের নতুন নামকরণ করা হয়েছে বাংলার সাহিত্য, সমাজ সংস্কার ও স্বাধীনতা সংগ্রামের স্বনামধন্য মনীষীদের সম্মানে। সূত্রের খবর, লোকভবনের দক্ষিণ দিকের প্রধান প্রবেশদ্বারটি এখন থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে পরিচিত হবে। অন্যদিকে, সাধারণ মানুষের প্রবেশদ্বারটির নাম রাখা হয়েছে ‘কবিগুরু দ্বার’। এমনকি মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে প্রবেশ করেন, কলকাতার হাইকোর্টের দিকে থাকা সেই গুরুত্বপূর্ণ গেটটির নতুন নাম দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্মরণে।

এছাড়া লোকভবনের পূর্ব দিকের গেটটি ‘সিধু কানহো দ্বার’ এবং উত্তর-পূর্ব দিকের প্রবেশদ্বারটি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের নামে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিকের গেটটির নাম রাখা হয়েছে বীর শহীদ ক্ষুদিরাম বসুর নামে। এই পরিবর্তন শুধু নামেই সীমাবদ্ধ নয়; নতুন নামকরণের সাথে সাথে প্রতিটি গেটে বসানো হয়েছে বিশেষ খোদাই করা টাইলস এবং একটি করে শোভা পাচ্ছে রাজকীয় অশোকস্তম্ভ। প্রশাসনিক কোনো সমস্যা তৈরি না করে বাংলার ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *