টানা ১০ বছরের জমানার অবসান! বার কাউন্সিল নির্বাচনে শাসকদলকে টেক্কা দিয়ে বড় জয় বিজেপিপন্থীদের

টানা ১০ বছরের জমানার অবসান! বার কাউন্সিল নির্বাচনে শাসকদলকে টেক্কা দিয়ে বড় জয় বিজেপিপন্থীদের

রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনে বড় ধরণের পালাবদল ঘটে গেল। দীর্ঘ এক দশক ধরে এই পদে থাকা শাসকদলপন্থী আইনজীবী তথা বিধায়ক অশোক দেবকে বড় ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বিজেপিপন্থী আইনজীবী সমীর পাল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে সমীর পাল পেয়েছেন ১৮টি ভোট, যেখানে অশোক দেবের পক্ষে গেছে মাত্র ৮টি ভোট। ১০ ভোটের এই ব্যবধানে পরাজয়কে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চেয়ারম্যান পদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বিজেপিপন্থী আইনজীবী অজয় চৌবে এবং সর্বভারতীয় বার কাউন্সিলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অরুণ সরকার জয়লাভ করেছেন।

নির্বাচনের এই ফলাফলের পর নবনির্বাচিতদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুজোর ছুটির পর আইনজীবীদের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও পরিকল্পনা করা হবে। এদিকে, এই অপ্রত্যাশিত জয়ে উচ্ছ্বসিত বিজেপিপন্থী আইনজীবীরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের আইনজীবীদের একটি বড় অংশ সরকার ও বিজেপির নীতির প্রতি আস্থা রেখেই এই রায় দিয়েছেন। অন্যদিকে, এই বড় পরাজয়ের পর শাসকশিবিরের অন্দরে তৈরি হওয়া ক্রস ভোটিংয়ের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলপন্থী আইনজীবীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *