ইউপিআই লেনদেনে আপাতত মিলছে ছাড়! উৎসবের মুখে মোদি সরকারের বড় চমকে স্বস্তিতে দেশবাসী

ইউপিআই লেনদেনে আপাতত মিলছে ছাড়! উৎসবের মুখে মোদি সরকারের বড় চমকে স্বস্তিতে দেশবাসী

পুজোর মুখে ২ হাজার টাকার বেশি অনলাইন লেনদেনেMerchant Discount Rate (MDR) চালুর ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু ১৫ অক্টোবর থেকে এই ফি কার্যকর হওয়ার কথা থাকলেও, তীব্র সমালোচনা ও ব্যবসায়ীদের আপত্তির মুখে শেষমেশ পিছু হটল মোদি সরকার। সার্ভিস স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দিওয়ালি পর্যন্ত অনলাইন লেনদেনে কোনো অতিরিক্ত মাশুল দিতে হবে না। বিরোধীদের আশঙ্কা ছিল, এই ফি-র বোঝা শেষ পর্যন্ত আমজনতার ওপরই চেপে বসবে। ফলে পরিস্থিতি সামাল দিতে ও উৎসবের মরশুমে লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতেই স্থগিত রাখা হলো এই নির্দেশ।

দেশের প্রায় ৫ কোটি অনলাইন ব্যবহারকারীর ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারত। একটি সমীক্ষায় দেখা গেছে, ফি চালু হলে অন্তত ৭৬ শতাংশ মানুষই ক্যাশ পেমেন্টের দিকে ঝুঁকে পড়তেন। ইতিমধ্যেই বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিউআর কোড সরিয়ে নগদ নেওয়ার পোস্টার টাঙানো শুরু হয়েছিল। এই অবস্থায় অর্থব্যবস্থায় ধাক্কা এড়াতেই মাশুল স্থগিতের এহেন পদক্ষেপ। সূত্রের খবর, দিওয়ালির পর উৎসব ও বিয়ের মরশুম শুরু হয়ে যাওয়ায় চলতি বছর আর এই ফি চালুর সম্ভাবনা নেই; আগামী বছরের জানুয়ারি নাগাদ এটি কার্যকর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *