২২০ টাকার গড়মিল! রাহুলদের পিটিশনে কোপ শীর্ষ আদালতের, পিছিয়ে গেল বহুচর্চিত শুনানি

২২০ টাকার গড়মিল! রাহুলদের পিটিশনে কোপ শীর্ষ আদালতের, পিছিয়ে গেল বহুচর্চিত শুনানি

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইন্ডি জোটের দায়ের করা মামলায় বড়সড় হোঁচট খেল কংগ্রেস। পিটিশন দাখিলের ফি বাবদ প্রয়োজনীয় ২২০ টাকা জমা না দেওয়ায় এবং একগুচ্ছ ভুলত্রুটি থাকায় রাহুল গান্ধী নেতৃত্বাধীন আবেদনটি সংশোধন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ত্রুটি সংশোধনের কারণে তা স্থগিত রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার পাশাপাশি ১০ অক্টোবর ককরোচদের কর্মসূচি ঘিরে দিল্লি পুলিশের ধরপাকড় সংক্রান্ত অন্তত ১২টি পিটিশন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে বিচারপতির অসুস্থতা এবং বিরোধীদের আবেদনে ত্রুটির জেরে মঙ্গলবারের মতো সমস্ত শুনানিই বাতিল করা হয়। প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচি ঘিরে ব্যাপক কড়াকড়ি ও পুলিশি আটকের ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *