জানলেই চমকে উঠবেন! দিল্লিতে আন্দোলন করতে গেলে গুনতে হবে লক্ষাধিক টাকা?

দিল্লিতে যে কোনো স্থানে আর বিক্ষোভ বা প্রতিবাদ দেখানো যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রাখতে যন্তর মন্তরে নিষেধাজ্ঞা জারি করে প্রতিবাদস্থল হিসেবে শুধুমাত্র রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে এই নিয়ম কার্যকরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশছোঁয়া খরচ ও বুকিংয়ের জটিলতা।
ঐতিহাসিক রামলীলা ময়দানে একদিনের বিক্ষোভের প্রাথমিক খরচ পড়ছে প্রায় ১.২১ লক্ষ টাকা। এর মধ্যে ভাড়ার পাশাপাশি ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট ও কর অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া দিল্লি পুরনিগমের অনুমতি পাওয়ার আগে দিল্লি পুলিশের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নেওয়া বাধ্যতামূলক। যদিও বিনামূল্যে ছোট অংশে জমায়েতের সুযোগ রয়েছে, তবে জায়গার স্বল্পতার কারণে তা বড় রাজনৈতিক দলগুলির জন্য আসাম্ভব, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক অসন্তোষ।