দিওয়ালি পর্যন্ত ইউপিআই ব্যবহারে স্বস্তি, ২০০০ টাকার ওপরে চার্জ চালুর সিদ্ধান্ত স্থগিত

দিওয়ালি পর্যন্ত ইউপিআই ব্যবহারে স্বস্তি, ২০০০ টাকার ওপরে চার্জ চালুর সিদ্ধান্ত স্থগিত

উৎসবের মরশুমে স্বস্তি দিয়ে দিওয়ালি পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেনে কোনও নতুন চার্জ বসছে না। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালুর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ফলে খুচরো বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতা—সবার জন্যই দৈনন্দিন লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে চালু থাকছে। উৎসবের কথা মাথায় রেখেই ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে দিওয়ালির পর নির্দিষ্ট কিছু মার্চেন্ট অ্যাকাউন্টে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ হারে এমডিআর ধার্য হওয়ার কথা রয়েছে। তবে ছোট ব্যবসায়ী, ২,০০০ টাকার কম লেনদেন এবং পিটুপি (P2P) স্থানান্তরের ক্ষেত্রে কোনও মাশুল লাগবে না। মন্ত্রকের দাবি, এর ফলে প্রায় ৯৬ শতাংশ পিটুএম লেনদেন সম্পূর্ণ প্রভাবিতহীন থাকবে। দিওয়ালির পর ঠিক কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে, তা পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে এনপিসিআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *