রাশিয়ায় পরিচয় আর সাত সমুদ্র পার হয়ে ভাগলপুরে সোজা প্রেমিকের ঘরে রাশিয়ান তরুণী

রাশিয়ার পাট চুকিয়ে ভালোবাসার টানে সোজা বিহারের ভাগলপুরে চলে এলেন এক বিদেশি তরুণী। কর্মসূত্রে রাশিয়া গিয়েছিলেন ভাগলপুরের রাহুল যাদব। সেখানে স্থানীয় এক তরুণী জুলির সঙ্গে তাঁর আলাপ হয়, যা ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয়। ভাষা, দেশ কিংবা সংস্কৃতির কোনো দূরত্বই তাঁদের আটকে রাখতে পারেনি। রাহুলকে দেশে ফিরে আসতে হলে সেই দূরত্ব মেনে নিতে না পেরে জুলি নিজেই ভারতে চলে আসেন। সাধারণ এক ঝুপড়িতে থাকার কথা রাহুল জানালেও জুলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভালোবাসার মানুষের পাশে থাকতে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, এই কুঁড়েঘড়েই তাঁর স্বপ্নের সংসার।
দুই পরিবারের সম্মতিতে আগামী নভেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রাহুল ও জুলি। ভিনদেশি এই তরুণীর আকস্মিক আগমন এবং তাঁর সহজ-সরল জীবনযাপনের ইচ্ছা ইতোমধ্যে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি করেছে। স্থানীয় রীতিনীতি মেনেই তাঁদের বিয়ের সমস্ত প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সব বাধা পেরিয়ে এই আন্তর্জাতিক প্রেমের সফল পরিণতি দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশীরাও।