আমেরিকায় পা রাখতেই চরম বেইজ্জতি! হুইলচেয়ারে বসা মুহাম্মদ ইউনূসকে ঘিরে ‘জঙ্গি’ স্লোগান প্রবাসীদের

আমেরিকায় পা রাখতেই চরম বেইজ্জতি! হুইলচেয়ারে বসা মুহাম্মদ ইউনূসকে ঘিরে ‘জঙ্গি’ স্লোগান প্রবাসীদের

আমেরিকার মাটিতে চরম প্রতিক্রিয়ার মুখে পড়লেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশিদের তীব্র বিক্ষোভের সামনে পড়তে হয় তাঁকে। বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে থাকা ইউনূসকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৮ নম্বর টার্মিনালে নামার পরই তাঁকে লক্ষ্য করে ‘জঙ্গি’ বলে স্লোগান দেওয়া হয়। বিক্ষুব্ধ প্রবাসীদের প্রশ্ন ছিল, হাজার হাজার মানুষকে হত্যা এবং দেশের গণতন্ত্র ধ্বংস করার পরও তিনি কেন সেখানে গিয়েছেন? জনরোষ এড়াতে তৎক্ষণাৎ হুইলচেয়ার ঘুরিয়ে তাঁকে অন্য পথে সরিয়ে নেওয়া হয়।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন শাসনকালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই সময়কার প্রশাসনিক প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে ঘটিত নানা ঘটনার জেরে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে সরাসরি তাঁদের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেন। যদিও বিক্ষোভ দেখানো ওই ব্যক্তিদের নাম বা নির্দিষ্ট পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *