‘ভাতা নির্ভর হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ!’ বাংলাকে আত্মনির্ভর করার ডাক শুভেন্দুর, নিশানায় কি মমতা সরকার?

‘ভাতা নির্ভর হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ!’ বাংলাকে আত্মনির্ভর করার ডাক শুভেন্দুর, নিশানায় কি মমতা সরকার?

হলদিয়া পেট্রোকেমিক্যালসের ফেনল প্ল্যান্টের উদ্বোধনে এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ বর্তমানে কেবল ‘ভাতা নির্ভর’ হয়ে পড়েছে, যাকে দ্রুত ‘আত্মনির্ভর’ করে গড়ে তোলা প্রয়োজন। বাম আমলের ৩৪ বছরের বন্ধ-ধর্মঘটের সংস্কৃতি এবং বিগত ১৫ বছরের খামখেয়ালি জমি নীতি ও সিন্ডিকেট রাজের কারণে রাজ্যে শিল্প আসেনি বলে তিনি অভিযোগ তোলেন। এবার সেই অতীতের ভুল থেকে বেরিয়ে এসে শিল্পের জন্য এক উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি।

শিল্পায়নের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিষেবায় একাধিক বড় ধরনের নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেন তিনি। তিনি জানান, হলদিয়ায় ১০ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে পেপসির একটি প্ল্যান্ট এবং আইওসিএল-কে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া শ্রমিকদের সুরক্ষায় হলদিয়াতে ৫০ শয্যার বার্ন ইউনিটসহ ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। আগামী দিনে পশ্চিমবঙ্গকে শিল্প বিনিয়োগকারীদের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *