মেট্রো স্তব্ধ করার তোপ ওড়ালো DMRC, সুপ্রিম হলফনামায় দিল্লি মেট্রোর বড় দাবি!

মেট্রো স্তব্ধ করার তোপ ওড়ালো DMRC, সুপ্রিম হলফনামায় দিল্লি মেট্রোর বড় দাবি!

গত ১০ অক্টোবর রাজধানীতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন রুখতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে পরিষেবা অচল করার অভিযোগে সরগরম হয় পরিস্থিতি। বিক্ষোভ দমনে গণপরিবহন সম্পূর্ণ স্তব্ধ করার তীব্র সমালোচনার মুখে জল ঢেলে এবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ (ডিএমআরসি)। আদালতে শীর্ষ মেট্রো কর্তারা সাফ জানিয়েছেন যে সেদিন কোনও ট্রেন বাতিল করা হয়নি এবং নির্ধারিত সূচি মেনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

ডিএমআরসি-র চেয়ারম্যানের পেশ করা ওই হলফনামায় বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কেবল আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশেই সীমিত সংখ্যক স্টেশনে বিধিনিষেধ জারি করা হয়েছিল।মোট ৩০৩টি স্টেশনের মধ্যে ৮৫ শতাংশেরও বেশি অংশ পুরোপুরি সচল ছিল এবং ২৭১টি ট্রেন স্বাভাবিক নিয়মেই চলেছে। সম্পূর্ণ অচলাবস্থার দাবি ভিত্তিহীন উল্লেখ করে কর্তৃপক্ষ স্পষ্ট করে যে, সাধারণ মানুষের যাতায়াত সুগম রাখতে ১৪টি গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ সুবিধাও নিরবচ্ছিন্ন রাখা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *